জনসাধারণের ঝুঁকি নিরসনে মাস্টারপাড়ায় টেকসই বৈদ্যুতিক পিলার স্থাপন

রামগড় প্রতিনিধি | খাগড়াছড়ি রামগড় পৌরসভার ৪নং ওয়ার্ডের মাস্টারপাড়া স্টেডিয়াম মাঠ সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে গাছের খুঁটি দিয়ে বিদ্যুৎ সংযোগ চালু থাকায় এলাকাবাসী মারাত্মক ঝুঁকির মধ্যে বসবাস করছিলেন। সম্প্রতি উক্ত গাছের খুঁটিটি ভেঙে পড়লে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়। এই পরিস্থিতিতে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও ২৯৮ নং সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী ওয়াদুদ ভূইয়া মহোদয়ের নির্দেশনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। তারই ধারাবাহিকতায় উক্ত সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে টেকসই বৈদ্যুতিক পিলার স্থাপন করেন রামগড় পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান (হাবিব)। এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিনের ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে তারা অবশেষে মুক্তি পেলেন। তারা এ মানবিক ও জনবান্ধব উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Comments