সংক্ষিপ্ত সংবাদ:
খাগড়াছড়ি বাজারে ভাসমান নারী সবজি বিক্রেতাকে মারধর, টানাহেঁচড়া ও শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার (৩ জুলাই) সকাল আনুমানিক ৮টা ৪৪ মিনিটে খাগড়াছড়ি বাজারে ভাসমান সবজি বিক্রেতা ক্রাইউ মগিনী (৩৯)-এর সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ী মো. ওমর ফারুক (৩৭)-এর দোকান বসানোকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওমর ফারুক অভিযোগকারীকে মারধর, টানাহেঁচড়া এবং প্রাণনাশের হুমকি দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর পুলিশ অভিযুক্ত ওমর ফারুককে গ্রেপ্তার করে।
এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় এফআইআর নং-০২, জিআর-৬৪, তারিখ ৩ জুলাই ২০২৬, পেনাল কোডের ৩০৭/৩২৩/৩৫৪/৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
Comments
Post a Comment